ধুনটে নূরানী মডেল একাডেমির ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

মামুনুর রসিদ

আপডেট: 4 hours ago

ধুনটে নূরানী মডেল একাডেমির ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
নূরানী মডেল একাডেমিতে অর্ধবার্ষিকী পরীক্ষার ফল প্রকাশ

সাফল্য উদযাপন ও নতুন স্বপ্ন বুনন: নূরানী মডেল একাডেমিতে অর্ধবার্ষিকী পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ধুনটের পূর্ব ভরনশাহী দারুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক পরিচালিত নূরানী মডেল একাডেমির অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ​অনুষ্ঠানে, প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাওলানা জহুরুল ইসলাম রহমানীর সঞ্চালনায় প্রধান ও বিশেষ বক্তাগণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। ​আলোচলা সভায় উপস্থিত বক্তাগণ প্রচলিত সাধারণ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন বর্তমান যুগে সন্তানদের সুনাগরিক ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। ধর্মীয় শিক্ষা শিশুদের আদর্শবান করে তোলে এবং সমাজ থেকে অপরাধ ও অবক্ষয় দূর করতে সাহায্য করে। বক্তারা বলেন সন্তানদের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য অভিভাবকদের আরও সচেতন ও ভূমিকা রাখা জরুরি। ​আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল বা প্রোগ্রেস কার্ড তুলে দেওয়া হয়। একই সাথে পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা কৃতী শিক্ষার্থীদের মাঝে প্রেষণামূলক পুরস্কার ও স্মারক প্রদান করা হয়। ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ মোরশেদুল আলম সহ নূরানী মডেল একাডেমির সহকারী শিক্ষকমণ্ডলী, আমন্ত্রিত অভিভাবক ও এলাকার সুধীজন।

এই বিভাগের আরও খবর

এই বিভাগে আর কোনো খবর পাওয়া যায়নি।

logo

আমাদের অনুসরণ করুন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

প্রধান কার্যালয়: হাসপাতাল রোড হাই স্কুল মার্কেট, রুম নং ১৬, ধুনট বাজার, ধুনট, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: শাহ আলম জীবন

কপিরাইট © ২০২১-২০২৫ জনতার দৃষ্টি

যোগাযোগ: jonotardristy@gmail.com | ফোন: 01537525161, 01715854785